মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা যশোরের কেশবপর থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আক্তার হোসেন প্রকাশ ওরফে নুনু চোর (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি উপজেলার আলতাপোল পশ্চিমপাড়ার ক্লে রোডের মৃত জাফর আলী সরদারের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে আলতাপোল গ্রাম থেকে নুনু চোরকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় কেশবপুর থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply