1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শহরে আরবপুরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত থানায় মামলা

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর শহরে আরবপুরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত থানায় মামলা

যশোর অফিস :

যশোর শহরের আরবপুর এলাকায় রিপন হোসেন বাবু (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে মারাত্মক জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলার তিন সন্দেহ ভাজন আসামিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

এরা হলো, মদর উপজেলার মধূ গ্রামের হারুন অর রশিদের ছেলে মারুফ হোসেন অপু (২২), বাহাদুরপুর বঁাশতলা গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান রাব্বী (২৬) এবং কুরবান আলীর মেয়ে ফাতেমা খাতুন বৃষ্টি (২২)।

কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানিয়েছেন, বাবু হত্যাচেষ্টা মামলার তদন্ত করতে গিয়ে ওই তিন আসামির সম্পৃক্তা উঠে আসে। ফলে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার ভোরে উপশহর এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে রাব্বি ও বৃষ্টিকে আটকের সময় হত্যাচেষ্টা কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।

তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আহত বাবু শহরতলীর কিসমত নওয়াপাড়া এলাকার বন্যার বাড়ির ভাড়াটিয়া। বাবুর ভাই জাহাঙ্গীর আলম কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছিলেন, তাদের বাড়ির সাতক্ষীরা সদর উপজেলার তালতাল এলাকায়। তারা যশোর ২৫ ধরে বসবাস করে আসছেন।

তার ভাই বাবু আধুনিক হাসপাতালে চাকরি করতো। চাকরি চলে যাওয়ায় সে ২/৩ মাস ধরে চাকরি খুঁজতে থাকে। গত ১৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬টার পর তার মোবাইলে কল আসে। তার স্ত্রীকে বলে একজন চাকরি দেবে।

সে সময় সে বাইরে চলে যায়। রাত সোয়া ৮টার দিকে জানতে পারি তার ভাইকে কে বা কারা চাকু দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে। বর্তমানে সে যশোর জেনারেল হাসপাতালে আছে।

তিনি হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারেন-সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরবপুর এলাকার মেজর আরিফুর রহমানের বাড়ির মধ্যে রায়হান, মারুফ ও তানভু নামে তিনজন ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে মারপিট করে এবং ছুরিকাঘাতে জখম করে চলে যায়।

পরে সে কোন রকম পায়ে হেটে আরবপুর যাত্রী ছাউনির কাছে দাড়ালে পথচারিরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ছুরির আঘাতে তার পেট থেকে ভুড়ি বের হয়ে যায়। পরে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews