যশোরের কলেজছাত্রীকে অপহরনের অভিযোগে বাবা-ছেলেকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামিরা হলো চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার মহিউদ্দীন (৫২) এবং তার ছেলে পারভেজ (২১)।
যশোরে শহরের নীলগঞ্জ এলাকার বর্তমান বাসিন্দা লুৎফর সিকদার এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষাথর্ী।
আসামি পারভেজের সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকে তার মেয়েকে নানা ভাবে প্রলোভন দেখাতে থাকে। এমনটি যশোরে এসে কলেজে যাতায়াতের পথে কুপ্রস্তাব দেয়।
তাকে বিয়ের প্রলোভন দেখায়। বিষয়টি তার মেয়ে তাকে জানালে তিনি পারভেজের পিতার সাথে কথা বলেন।তাতেও কোন কাজ হয়নি।
গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে তার মেয়ে বাসা থেকে বের হয় সিটি কলেজের গেটে পৌছালে আসামিরা একটি মাইক্রোবাসে করে উঠিয়ে নড়াইলের দিকে নিয়ে যায়।
তিনি মেয়ের খোঁজ খবর নিয়ে জানতে পারেন আসামিদের কাছে আছে। তিনি মেয়েকে ফেরৎ চাইলে তারা হুমকি দেয়। ফলে তিনি মেয়েক উদ্ধারে ব্যর্থ হয়ে থানায় মামলা করেন।

Leave a Reply