1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর দড়াটানার ভৈরব নদ পাড়ি দিয়ে পালানোর চেষ্টা, মোটরসাইকেল চোরকে গণধোলাই

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোর দড়াটানার ভৈরব নদ পাড়ি দিয়ে পালানোর চেষ্টা, মোটরসাইকেল চোরকে গণধোলাই

যশোর অফিস :

যশোর শহরের গরীবশাহ মাজার এলাকায় মোটরসাইকেল চোর ইমনকে ধরে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক ইমন নড়াইলের কালিয়া উপজেলার বাবরা গ্রামের নূর ইসলামের ছেলে।

জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের সামনে চুরি হওয়া মোটরসাইকেলের মালিক যশোর শহরের বাসিন্দা জাকারিয়া ইমনকে চিনে ফেলেন এবং ধাওয়া করেন। এ সময় ইমন অসীম ডায়াগনস্টিক সেন্টারের ভেতর দিয়ে পালিয়ে ভৈরব নদে ঝাঁপ দেয়। জাকারিয়া ‘চোর চোর’ বলে চিৎকার করলে নদীর অপর পাড়ে থাকা পার্কের লোকজনও সতর্ক হয়ে যায়।

প্রায় ২০ মিনিট নদীর মাঝখানে অবস্থান করার পর ইমন গরীবশাহ মাজার সংলগ্ন এলাকা দিয়ে পালানোর চেষ্টা করে। সেখানেই স্থানীয়দের হাতে ধরা পড়ে এবং উত্তম-মাধ্যম (গণধোলাই) খেয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগী জাকারিয়া জানান, সম্প্রতি তিনি যশোর শিক্ষাবোর্ডে অফিসে গিয়ে মোটরসাইকেল রেখে উপরে কাজে যান। ফিরে এসে দেখেন মোটরসাইকেল নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইমন কৌশলে তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এরপর থেকেই জাকারিয়া তাকে খুঁজছিলেন।

বুধবার রাত ৭টার দিকে তিনি যশোর জেনারেল হাসপাতালের সামনে ইমনকে দেখে ফেলেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করলে ইমন দৌড়ে পালায়। পরে প্রায় ৪৫ মিনিট ধরে ধাওয়া করে নদী পাড়ি দেওয়া এই চোরকে আটক করা হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার তদন্ত ওসি কাজী বাবুল জানান, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইমনকে হেফাজতে নেয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews