1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শার জামতলা বাজারে শহীদ জাবিরের পিতার ওপর হামলা চাঁদাবাজদের মারধর, প্রশাসনের হস্তক্ষেপে মামলা রেকর্ড

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

শার্শার জামতলা বাজারে শহীদ জাবিরের পিতার ওপর হামলা চাঁদাবাজদের মারধর, প্রশাসনের হস্তক্ষেপে মামলা রেকর্ড

যশোর অফিস :

যশোরের শার্শা উপজেলার জামতলা বাজারে চাঁদাবাজদের হাতে লাঞ্ছিত হয়েছেন ৩৬ জুলাই আন্দোলনের শহীদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি নওশের আলী।

বুধবার রাতে বাজারে তাঁর ভাতিজা মিন্টু বিশ্বাসের দোকানে চাঁদাবাজদের হামলার খবর পেয়ে নওশের আলী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাঁকে কিলঘুষি মেরে জামাকাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনায় বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, জামতলা বাজারে মিন্টু বিশ্বাসসহ কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে সামটা ও দেউলী গ্রামের ১৪-১৫ জন দুর্বৃত্ত। হামলার খবর জানানো হলেও বাগআচড়া পুলিশ ফাঁড়ি বিষয়টি আমলে নেয়নি।

বৃহস্পতিবার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নজরে আসে। জেলা প্রশাসকের নির্দেশে ঝিকরগাছা ইউএনও ভূপালী সরকার এবং ওসি বাবলুর রহমান ভুক্তভোগীর বাড়িতে গিয়ে কথা বলেন। নাভারণ সার্কেলের এএসপি নিশাদ আল নাহিয়ান ফোনে বিস্তারিত জেনে মামলা রেকর্ডের নির্দেশ দেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews