যশোরে আংটি ছিনতাই: তিন ছিনতাইকারী আটক
যশোরে দম্পতিকে অস্ত্রে মুখে জিম্মি করে আংটি ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারিকে পুলিশ আটক করেছেন। ১৪ নভেম্বর সোমবার দুপুর পোনে ২ টার দিকে যশোর-ছুটিপুর
সড়কের এ্যান্দা শান্তির মোড়ে এঘটনাটি ঘটেছে। আটক ছিনতাইকারীরা হল, যশোর শহরতলির চাচড়া মাহিদিয়া তেতুলতলার নজরুল ইসলামের ছেলে


বিল্পব হোসেন,পুলেরহাটের আজিজ বিশ্বাসের ছেলে বিপুল হোসেন ও ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে নাসির হোসেন।
ভূক্তভূগি যশোর চৌগাছা উপজেলার মাশলা গ্রামের আশিকুর রহমান অভিযোগ করে জানায়, স্ত্রী সুমাইরাকে সাথে নিয়ে বিয়ের অনুষ্টানে সোনার আংটি কিনে নিয়ে যাচ্ছিলাম উপহার দিতে।
যশোর শহরতলির জামতলা থেকে ইজিবাইকে যাওয়ার সময় এড়েন্দা শান্তির মোড়ে পৌছেলে ছিনতাইকারীরা মটরসাইকেল দিয়ে ইজিবাইকের গতি রোধ করে।
এসময় অস্ত্রের মুখে আমার কাছ থেকে সোনার আংটিটি ছিনতাই করে নেয়।এসময় চিৎকার দিলে স্থানীয়দের সহযোগিতায় ওই তিন ছিনতাইকারীদের আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের কোতয়ালী থানার নিয়ে আসে।
জানতে চাইলে কোতয়ালীv থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, এঘটনায় থানায় নিয়মিত মামলা প্রস্তুতি চলছে।
আগামিকাল আসামিদের আদালতে পাঠানো হবে।সূত্রঃ দৈনিক খুলনাঞ্চল


Leave a Reply