এস, এম মুসতাইন : আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার যশোরে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার শুভ আগমন উপলক্ষে ১৪ নভেম্বর সন্ধ্যার পর বাঘারপাড়া উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু নিখিল কুমার আঢ্য’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামদিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব শেখ আরিফুল ইসলাম তিববত। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রশিদ মাস্টার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরল ইসলাম মুন্সি, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বকুল কুমার বিশ্বাস, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকার, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোনায়েম হোসেনকে, ৫নং ওয়ার্ডের ইউপিএল সদস্য বাবু চিন্ময় ভৌমিক, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু অনুপ কুমার সরকার, এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ নেতা মোঃ জহর আলী ফকির, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান খন্দকার, ওলামালীগের ইউনিয়ন সভাপতি মাঃ আশরাফ আলী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মকবুল হোসেন, মোঃ আরিফুর রহমান, মোঃ লোকমান হোসেন (লালমিয়া) মোঃ হায়দার আলী মিনা, মোঃ মুনছুর আলী মোল্যা ও মোঃ মুনজুর মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সহসভাপতি মোঃ জামির হোসেন মোল্যা।
Leave a Reply