1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চট্টগ্রাম কোতোয়ালি থানার বিশেষ অভিযানে চোর চক্র ও ১০ ভরিস্বর্ণসহ ০৬জন গ্রেপ্তার

  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম কোতোয়ালি থানার বিশেষ অভিযানে চোর চক্র ও ১০ ভরিস্বর্ণসহ ০৬জন গ্রেপ্তার

মো: শহিদুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম :

কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিশেষ অভিযানে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে অনেক মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ।

পুলিশ জানায়, গত ২২ মার্চ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম ও এসআই ইমাম হোসেনের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে গ্রেপ্তার করা হয় চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকা তিনজন—নুর উদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত নুর উদ্দিন জানায়, তার বাসায় চুরির টাকাসহ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা রয়েছে। পুলিশের অভিযানে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার তার বাসা থেকে স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে উদ্ধার করা হয় নগদ টাকা ও স্বর্ণের চেইন।

পরবর্তীতে তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, নগদ অর্থ ৩,৪৫,০০০ টাকা, গলানো স্বর্ণ ১০৭.১৭ গ্রাম (প্রায় ৯.৩ ভরি), স্বর্ণের চেইন ১টি, স্বর্ণের আংটি ১টি।

কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম সাংবাদিকদের বলেন, “এই অভিযানের মাধ্যমে আমরা একটি সুসংগঠিত চোর চক্রের কার্যক্রম রুখে দিতে সক্ষম হয়েছি। তদন্ত এখনো চলমান, চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির পুরো চক্র উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews