বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্দ্যোগে বিশিষ্ট ব্যবসায়ীদের সন্মানে দ্যা সানরুফ রহমান চেম্বারে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিনের আলোচনা সভায় মো: রেজাউল ইসলাম ,সভাপতিত্বে -ও মাওলানা ইউসুফ আলীর পরিচালনায়- প্রধান অতিথি – কেন্দ্রীয় শুরা সদস্য, যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি – জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান সহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও মত বিনিময় সভায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় ও দাওয়াতী আলোচনা করেন নেতৃবৃন্দ। তারা ইসলামী মূল্যবোধ, সমাজ সংস্কার এবং নৈতিকতাভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সময় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের জবাবদিহিমূলক নেতৃত্বের বার্তা পৌঁছে দেন তারা।
দাওয়াতী কার্যক্রম শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতারা বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গঠনে ইসলামী আদর্শই একমাত্র পথ। তারা সর্বস্তরের মানুষকে এ আদর্শ গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply