যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যার সমাধানে তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিদর্শন করেছেন। তারা জানান, বর্ষার আগেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু হবে।
পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান,সেচ পাম্পের বিদ্যুৎ বিল ৪৬% কমানো হয়েছে ও কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। স্থায়ী সমাধানে ফিজিবিলিটি স্ট্যাডি চলছে।
স্থানীয়রা টিআরএম চালু ও নদী খননের দাবি জানিয়েছেন। গত ৪০ বছরে ৬৫০ কোটি টাকা ব্যয় হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি।

Leave a Reply