1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোরে মতবিনিময় সভায় জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন- অমিত

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোরে মতবিনিময় সভায়
জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন- অমিত

মো: জাকির হোসেন,কেশবপুর প্রতিনিধি :

যশোরের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। আওয়ামীলীগ জনগনের অধিকারকে নষ্ট করেছে। বাক স্বাধীনতাকে হরণ করেছে । গণতন্ত্রকে চুড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।

মঙ্গলবার সকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোর এর সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণ করার দায়িত্ব বিএনপির। বিএনপি জনগণের সেই স্বপ্ন পূরণে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করে বিরামহীন ধারাবাহিক আন্দোলন করেছে। ‘আমরা গত ১৭ বছর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছি।

আমরা একটি বৈষম্যহীন সমাজের কথা বলেছি। স্বাধীন গণমাধ্যম, বাকস্বাধীনতা ও ভোটাধিকারের কথা বলেছি। আইনের শাসন, মানবাধিকারের কথা বলেছি। সেটার পরিণতি পেয়েছে ছাত্রদের আন্দোলন এবং আত্মত্যাগের মধ্য দিয়ে।

বর্তমান বাস্তবতা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গত ১৭ বছরের অভিজ্ঞতায় প্রশাসনের প্রতি ইতিবাচক মন্তব্য করার কোনো কারণ নেই। তবে এখন আমাদের উদার হতে হবে। যার যত বেশি তিক্ত অভিজ্ঞতা, তাকে তত বেশি উদার হতে হবে। এটাই হলো বাস্তবতা। তিনি বলেন সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের নির্দেশনা মেনে নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি বলেন, বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে হবে।

বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোর এর সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় বক্তর‌্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিঃ মোঃ রবিউল ইসলাম, কোতোয়ালি বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews