পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেছে যশোরের পাঁচটি নদী রক্ষা আন্দোলনের প্রতিনিধি দল। সোমবার (২২ এপ্রিল) দুপুর ৩টায় জেলা কালেক্টরেট চত্বরে এ স্মারকলিপি দেওয়া হয়।
প্রতিনিধি দলে ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, মুক্তেশ্বরী, কপোতাক্ষ, ভৈরব ও চিত্রা নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। তারা নদী দখল উচ্ছেদ, ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, টিআরএম চালু, খাল খনন, সুইচগেট সংস্কারসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেন।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, আব্দুর রহিম, আব্দুস শুকুর, সাহাবুদ্দিন বাটুল, পলাশ বিশ্বাস ও রাশেদ খান।

Leave a Reply