মাছ ধরার জাহাজ থেকে পা পিছলে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ নাবিক দুলাল মিয়া (৫০) উদ্ধার করা হয়।
নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর ভেসে উঠলে সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে বাকলিয়া মন্দির ঘাট এলাকা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত নাবিকের নাম দুলাল মিয়া নোয়াখালী জেলার চরজব্বারের আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১ এ কর্মরত ছিলেন।
চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ সাংবাদিকদের বলেন, বাকলিয়া থানার মন্দির ঘাট এলাকায় মরদেহটি ভেসে ওঠলে মরদেহটি উদ্ধার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি তাহার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে জানাযায় গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বিএফডিসি ১ নং জেটি থেকে জাহাজে ওঠার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয় নাবিক দুলাল ।






Leave a Reply