যশোরের ঝিকরগাছার ছুটিপুর রোডে কায়েমকোলা জামতলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম দিপু (২৬), তিনি যশোরে চৌগাছা উজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ও আহত রাকিব (১৯), একই উপজেলার পলাশপোল গ্রামের রাজা মিয়ার ছেলে।
জানা গেছে, কায়েমকোলা থেকে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন।
আহত রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ।

Leave a Reply