যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ৯ম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের নিয়ে “ম্যানারস অ্যান্ড ইটিকুয়েট: দ্য আর্ট অব প্রফেশনাল কার্টেসি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, কর্মস্থলে নৈতিকতা ও শিষ্টাচার বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।
কর্মশালায় রিসোর্চপার্সন ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হোসাইন শওকত এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।
সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস।

Leave a Reply