1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোর এম এম কলেজে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোর এম এম কলেজে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

যশোর অফিস :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর সরকারি এম এম কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্রদল যশোর সরকারি এম এম কলেজ শাখার আহ্বায়ক হাসান ইমামের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি মো. রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক টিটোন তরফদার ও জাহিদুল রহমান পিল্টুসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়ে তাকে হত্যা করেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও জঘন্য। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার দাবি করেন।

বক্তারা আরও বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একসময় যারা ছাত্রদলের মিছিল বা নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাতে দ্বিধা করত না, এখন তারাই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারে নিস্ক্রিয়। বক্তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের নেতারা ও দুইজন নারী শিক্ষার্থী এখনো ধরা-ছোঁয়ার বাইরে, এবং বৈষম্য নামধারী সংগঠনের কোনো নেতা এ বিষয়ে মুখ খোলেননি।

বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, যারা ছাত্রলীগ ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের গ্রেপ্তার করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে, কিন্তু ন্যায়বিচারের দাবিতে তারা সোচ্চার থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews