1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনা বিভাগের ১০ জেলার নারী উদ্যোক্তাদের নিয়ে যশোরে ই-কমার্স প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

খুলনা বিভাগের ১০ জেলার নারী উদ্যোক্তাদের
নিয়ে যশোরে ই-কমার্স প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) উদ্যোগে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা সারমিন।

সেমিনারে উল্লেখ করা হয়, দেশে ৭৯ লাখ নারী উদ্যোক্তা রয়েছেন। এর মধ্যে ৯৩ দশমিক ৬ শতাংশ হচ্ছে ছোট ব্যবসা এবং ৬ দশমিক ৪ শতাংশ মাঝারী ধরণের ব্যবসায় জড়িত। উদ্যোক্তাদের মধ্যে ফেইসবুক বিজনেস আছে ৫ লাখেরও বেশি এবং ই-কমার্স আছে প্রায় ২ হাজার নারী।

বাংলাদেশের মোট শ্রম বাজারের প্রায় ৪ ভাগের এক ভাগই কাজ করছেন নারী উদ্যোক্তারা এবং তারা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৭৫-৮০ শতাংশ অর্জন করছেন। কিন্তু, নারীদের ২০ শতাংশ ছোট ব্যবসা শুরুর এক বছরের মধ্যেই হারিয়ে যান। এবং বাকি ৭০ শতাংশ পরবর্তী ৮ থেকে ১০ বছরের মধ্যেই হারিয়ে যান। টিকে থাকে কেবল ১০ শতাংশ নারী উদ্যোক্তা।

সেমিনারে বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসায় ধরে রাখতে কর্মপরিবেশ তৈরি, নিরাপত্তা বিধান ও স্বল্প সুদে ঝামেলা বিহীন ব্যাংক ঋণ প্রদান‌ করতে হবে। পাশাপাশি তাদের জন্য বাজার সৃষ্টিতে সরকারকে কাজ করতে হবে। তাহলে নারী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তথ্য আপা প্রকল্পের পরিচালক শাহনাজ বেগম নীনা, উপ প্রকল্প পরিচালক নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।
সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার নারী উদ্যোক্তা ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews