1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

কেশবপুরে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি :

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলায় সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ‘পিস ফ্যসিলিটেটর ব্যাসিক প্রশিক্ষণের (পিএফবিটি)’ আয়োজন করা হয়।

এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় (১৯-২১ এপ্রিল-২৫) মানিকগঞ্জের কৈট্টা প্রশিক্ষণ কেন্দ্রে পিএফবিটি প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণের মাধ্যমে কেশবপুর পিএফজির (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ট্রেনিং এণ্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট উত্তম কুমার সরকার, এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ এবং ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ড. নাজমুন নাহার নুর লুবনা।

এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার সমন্বয়কারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মুনছুর আজাদ। পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,

উপজেলা বিএনপির সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওয়ার্কাস পার্টির নেতা সুপ্রভাত কুমার বসু, পিস এ্যাম্বাসেডর, কেশবপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন,

সিএসও কোয়ালিশনের সভাপতি সুফিয়া পারভিন শিখা এবং কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল।

বক্তব্য রাখেন, ইমাননগর দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, কেশবপুর পরিত্রান সংস্থার প্রোগ্রাম অফিসার দলিত নেতা উজ্জ্বল দাস, ইমাননগর দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম উপজেলা ব্রাহ্মন সংসদ-এর সাধারণ সম্পাদক,

বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সর্বমঙ্গলা কালীমন্দিরের স্থায়ী পুরোহিত, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক বাসুদেব গোস্বামী, ন্যায়পাল নাজমা সুলতানা,

ওয়ার্ড’ কেশবপুরের নির্বাহী পরিচালক, খেলাঘর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, ছাত্রদলের আহবায়ক আব্দুল আজিজ, লোকজ একাডেমির পরিচালক,

বাংলাদেশ বেতার খুলনার কণ্ঠশিল্পী ও বিশিষ্ট গীতি কবি এস এম সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান প্রমূখ। প্রশিক্ষণে মোট ২৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র, ব্যাগ ও অনান্য উপকরন বিতরন করা হয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews