1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পটিয়ায় কচুরিপানায় ভরে গেছে খাল,ভোগান্তি চরমে

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

পটিয়ায় কচুরিপানায়
ভরে গেছে খাল,ভোগান্তি চরমে

মো: শহিদু্ল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার সার্জেন্ট মহি আলম খাল গুরুত্বপূর্ণ একটি খাল। এ খালের দুই পাড়ে রয়েছে ঘনবসতি, গোয়ালঘর, ছোট-বড় বিভিন্ন দোকান ও শিল্প প্রতিষ্ঠান। এ খাল নিয়ে দীর্ঘদিন প্রশাসনের নজরদারি না থাকায় একটি অংশে পানি চলাচল বন্ধ হয়েছে। গুরুত্বপুর্ণ এ খালের নিমতল দরগাহ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ)  একটি কালভার্ট স্থায়ীভাবে বন্ধ থাকায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায়।

ফলে দুষিত হচ্ছে এ খালের পানি। গুরুত্বপূর্ণ এ খালে কচুরিপানায় পরিপূর্ণ হয়ে এখন তা এলাকাবাসীর দুর্ভোগের কারণ। একসময় স্থানীয়রা খালটিতে মাছ ধরলেও সেই দৃশ্য এখন হারিয়ে গেছে। সার্জেন্ট মহি আলম খালের পানি দুষিত হয়ে নানা ধরনের পানিবাহিত রোগ ছড়াচ্ছে। দুর্গন্ধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার।

দক্ষিণ হুলাইন গ্রামের গাড়ি চালক মোহাম্মদ নাছির জানিয়েছেন, সাজেন্ট মহি আলম খাল গুরুত্বপূর্ণ একটি খাল।  এ খালের পানি দিয়ে জঙ্গলখাইল ও হাবিলাসদ্বীপ ইউনিয়নের শতশত কৃষক চাষাবাদ করে থাকেন। নিমতলা দরগাহ এলাকায় সওজের একটি কালভার্ট ভেঙে পানি চলাচল দীর্ঘদিন বন্ধ রয়েছে। খালের পানি বন্ধের কারন বর্ষ মওসুমে বৃষ্টির পানিতে পুরো এলাকাটি ডুবে থাকার থাকার আশংকা করছেন।   জরুরিভিত্তিতে সওজের কালভার্টটি নির্মাণের দাবি জানান।

ফুলকলি প্যাক্টরীর ম্যানেজার জসিম উদ্দিন জানান, খালের পানি প্রতিবন্দ্বকতা সৃষ্টির কারণে পানি পচে, গলে গন্ধ ছড়াচ্ছে। খালের দুই পাড়ে অসংখ্য বাড়ি-ঘর, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এসব প্রতিষ্ঠানের ব্যবহৃত পানি খালে চলাচল করতে না পেরে দুর্গন্ধ ছড়াচ্ছে। সরকারিভাবে খালটি সংস্কার করা ও নিমতল দরগাহ এলাকায় বন্ধ হয়ে যাওয়া কালভার্ট পুনঃ নিমার্ণের দাবি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews