1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে চারটি ক্লিনিকের ওটি ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

কেশবপুরে চারটি ক্লিনিকের ওটি ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা

যশোর অফিস:

যশোরের কেশবপুর উপজেলার চারটি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্ধ ঘোষিত ক্লিনিকগুলো হচ্ছে কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,মাইকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাতৃমঙ্গল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

গত ১৭ এপ্রিল যশোর জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা উল্লিখিত চারটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি ক্লিনিকগুলোর অপারেশন থিয়েটার এবং প্যাথলজি বিভাগে বিভিন্ন ত্রুটি ও অনিয়ম লক্ষ্য করেন। তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেনকে এসব ক্লিনিকের ওটি ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেন।

সেই নির্দেশনার ভিত্তিতে রোববার ডা. আলমগীর হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে চারটি ক্লিনিকের অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন।

তবে ক্লিনিকগুলোর বহির্বিভাগ চালু থাকবে এবং বহির্বিভাগের চিকিৎসকগণ আগত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews