যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
চৌগাছা থানার পাশাপোল ইউনিয়নের পলুয়া মাঝেরপাড়া এলাকা থেকে মো. ফিরোজ হোসেন (৩৭) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার রওনোক আলীর ছেলে।
ঘটনার পর উপপরিদর্শক মো. সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Leave a Reply