গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়েছে। লক্ষ্য ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহীন চাকলাদার সমর্থিত নেতাকর্মীরা শহরে যেকোনো সময় ঝটিকা মিছিল বের করতে পারেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় যায়। বাড়ির সামনে পৌঁছে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে কিছু লোকজনের উপস্থিতি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। স্থানীয় সূত্র জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিরা ওই বাড়ির মেরামতের কাজ করছিলেন। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply