1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নড়াইলের শিশু জয়নাব ধর্ষণ ও হত্য মামলায় প্রেমিক মুজিবুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নড়াইলের শিশু জয়নাব ধর্ষণ ও হত্য মামলায় প্রেমিক মুজিবুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

যশোর অফিস :

নড়াইলের শিশু জয়নাব ধর্ষণ ও হত্যা মামলায় প্রেমিক মুজিবুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিচারক গোলাম কবির এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুবিবুল ইসলাম যশোর সদরের চানপাড়ার নাইম মসজিদ এলাকার মোশারফ হোসাইনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা।

মামলার অভিযোগে জানা গেছে, নিহত জয়নাবের দুলাভাই চানপাড়া নাঈম মসজিদের ইমামতি করতেন। দুলাভাইয়ের বাসায় যাতায়াতের সুবাদের জয়নাবের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আসামি মুবিবুল ইসলাম। ২০১৯ সালের ৩ নভেম্বর জয়নাব তার গ্রামের বাড়ি নড়াইল মির্জাপুর থেকে নিখোজ হয়। এ সংবাদ জানতে পেরে জয়নাবের দুলাভাই মুজিবুলের সংবাদ নিয়ে জানতে পারেন সে মাদ্রাসা ও বাড়িতে নেই। অনেক খোজাখুজি করে জয়নাবকে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা।

৪ নভেম্বর দুপুরে স্থানীয়দের সংবাদের বাঘারপাড়া থানা ভিত্তিতে পুলিশ ভাংগুড়া মাঠের একটি ঘের থেকে অপরিচিত শিশুর লাশ উদ্ধার করে। বাঘারপাড়া থানা পুলিশের সংবাদের ভিত্তিতে বিকেলে স্বজনেরা থানায় এসে জয়নাবের লাশ সনাক্ত করে। এ ঘটনায় নিহত জয়নাবের পিতা জিয়াউর শেখ বাদী হয়ে মুজিবুল ইসলামকে আসামি করে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে আসামি মুজিবুলকে অভিযুক্ত করে শিশু জয়নাবকে ফুসলিয়ে এনে ধর্ষণ ও হত্যা করায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০২০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই নবুয়াত হোসেন।

দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসাম মুজিবুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুজিবুল ইসলাম কারাগারে আটক আটক আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews