1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাইব্যুনালে শাজাহান খানের কাণ্ড!

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ট্রাইব্যুনালে শাজাহান খানের কাণ্ড!

জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তিনি মেজাজ হারিয়ে মাথা থেকে হেলমেট ছুড়ে ফেলেন।

রোববার (২০ এপ্রিল) সকালে পুলিশের প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার হঠাৎ ক্ষুব্ধ হয়ে পড়েন শাজাহান খান। মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন তিনি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন।

এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ মোট ১৯ জনকে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্রী-শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

বিচারিক কার্যক্রম শুরু হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে হাজির করা ১৯ আসামির মধ্যে রয়েছেন—শাজাহান খান, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সালমান এফ রহমান, শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাঙ্গীর আলম, সোলায়মান সেলিম, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও জিয়াউল আহসান।

মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচার কার্যক্রমের অংশ হিসেবেই তাদের আদালতে তোলা হয়।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews