1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরের বাঘারপাড়ায় চাঁদা না পেয়ে যুবদল নেতাকে মারপিট থানায় মামলা

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় চাঁদা না পেয়ে যুবদল নেতাকে মারপিট থানায় মামলা

যশোর অফিস :

৫ লাখ টাকা চঁাদা না পেয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার যুবদল নেতা নাসির উদ্দিনকে (৪৩) মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মারফত আলী শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের সববাস করেন।

আসামিরা হলো, বাঘারপাড়ার কৃষ্ণপুর গ্রামের মৃত শফিখ শেখ ওরফে আইজেলের ছেলে মোশারফ হোসেন (৩৫), জাহাঙ্গীর শেখ (৪৫), আহম্মদ শেখের ছেলে রিয়াজুল ইসলাম রাজু (৩৫), মুন্তাজ শেখের ছেলে শফিক শেখ (৫০) এবং আবু বক্কার সিদ্দিকীর ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

এজাহারে নাসির উদ্দিন উল্লেখ করেছেন, তিনি ওয়ার্ড যুবদলের সদস্য। বিগত আওয়ালী লীগের শাসনামলে আসামিরা চঁাদা দাবিতে তার বাড়িঘর ভাংচুর করে। তিনি সে সময় পালিয়ে বেড়াতেন। গত আগস্টের পর আসামিরা কিছুদিন গা ঢাকা দিয়ে ফের গ্রামে ফিরে আসে এবং তার কাছে ৫ লাখ টাকা চঁাদা দাবি করে।

তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে মারপিটের হুমকি দেয়। গত ১৬ এপ্রিল বিকেলে তিনি বাঘারপাড়ার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে যশোরে ফিরছিলেন। পথিমধ্যে লেবুতলা বাজার পার হলে আসামিরা ইজিবাইকের গতিরোধ করে তার নামিয়ে নেয়। সে সময় চাদা দাবি করে।

তিনি চঁাদা দিতে অস্বীকার করায় তাকে কিল ঘুষি, চড় থাপ্পড় মারে। ঘটনার সময় পথচারিরা এগিয়ে আসলে এক সপ্তাহের মধ্যে টাকা দেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এবং থানায় অভিযোগ করলে গত শুক্রবার রাতে তা মামলা হিসাবে রেকর্ড হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews