1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যশোরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু

যশোর অফিস :

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার উপজেলা রিসোর্স টিমের ৪৮ জন সদস্য অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ইউএনও, এসি ল্যান্ড, ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তারা।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. রফিকুল হাসান।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন এবং ভবিষ্যতে ইউপি সদস্যদের প্রশিক্ষণে ভূমিকা পালন করবেন।”

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন ডিস্ট্রিক্ট রিসোর্স টিমের সদস্যবৃন্দ, যাদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক, ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (অপস), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সমাজসেবা, মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকবৃন্দ।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো উপজেলা রিসোর্স টিমের সদস্যদের গ্রাম আদালত বিষয়ক আইন ও বিধিমালা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা অর্জন এবং গ্রাম আদালতের কার্যক্রম মনিটরিং নিশ্চিত করা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews