1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে জমি বিরোধে দম্পতিকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, থানায় মামলা

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

যশোরে জমি বিরোধে দম্পতিকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, থানায় মামলা

যশোর অফিস:

যশোর সদর উপজেলার করিচিয়া মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক দম্পতিকে মারধর, বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন ভুক্তভোগী শাকির আহমেদ। তিনি ওই এলাকার নূর আহমদের ছেলে। মামলায় তিনি একই গ্রামের পাঁচজনকে আসামি করেছেন। তারা হলেন—আছর আলী (৪৫), তার ছেলে সবুজ (২২), ভাই ফজর আলী (৪৮), ইন্তাজ গাজীর স্ত্রী অভিরণ (৩৫) ও বাবু শেখের স্ত্রী মালেকা বেগম (৪০)।

মামলার এজাহারে শাকির উল্লেখ করেন, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আসামিরা প্রায়ই তাদের প্রাণনাশের হুমকি দিতেন। সর্বশেষ ১৬ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে আসামিরা তাদের বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে। শাকিরের স্ত্রী বাধা দিতে গেলে তার চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে শাকিরকেও মারধর করা হয়।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা তাদের পাকা বাড়ি ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়া ঘর থেকে তিনটি মূল্যবান খাট, ড্রেসিং টেবিল, আলনা, পড়ার টেবিল, বাক্স, তিনটি সিলিং ফ্যান, একটি টেলিভিশন, গ্রিল, জানালা ও সোনার গহনা লুট করে নিয়ে যায়।

শাকির জানান, তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা হুমকি দিয়ে সেখান থেকে সরে যায়। পরে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং কোতোয়ালি থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews