1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সংস্কারের আগে নির্বাচন হলে ফের চোর ডাকাতরা নির্বাচিত হবে : নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

সংস্কারের আগে নির্বাচন হলে ফের চোর ডাকাতরা নির্বাচিত হবে : নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর

যশোর অফিস :

সংস্কারের আগে নির্বাচন হলে ফের চোর ডাকাতরা নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে এ মন্তব্য করেন।

শিক্ষক ফেডারেশনের যশোর শাখার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন,এখন থেকেই বহু লোক ডাকাতি চুরি করার পায়তরা শুরু করেছে। তারা নির্বাচিত হলে বিগত সরকারে যেমন চুরি ডাকাতি হয়েছে, আবারও সেই অবস্থার সৃষ্টি হবে।

তাদের কথা হলো, যে করে হোক নির্বাচন হতে হবে। স্বেরাচারী শাসকের মতো আবারও সেই নির্বাচন হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই আগে সংস্কার, তার পরে নির্বাচন দিতেই হবে। তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা যাবে না। এ জন্য দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জনগণের দাবি।

নায়েবে আমীর আরো বলেন, ‘বিগত সময়ে পাতানো নির্বাচনের সাক্ষী এই শিক্ষকরা। ৪ শতাংশ ভোট পড়লেও, ভোট কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের ৪১ থেকে ৪৫ শতাংশ ভোট লিখতে বাধ্য করা হয়েছিল।

বক্তব্যকালে নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত শিক্ষকদের হাত উচু করে আগামী নির্বাচনে সততার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গিকার করান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, আর্দশ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল প্রমুখ বক্তব্য রাখেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews