1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিকারে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

যশোরে স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিকারে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

যশোর অফিস :

শনিবার সকালে যশোর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে “স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতার (GBV) প্রতিক্রিয়া” শীর্ষক একটি অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সিভিল সার্জন ডা. মাসুদুর রহমান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

কর্মশালায় আরও অংশ নেন জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তা।

বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা একটি গুরুতর সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা, যার প্রতিকারে স্বাস্থ্য খাতের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মীদের সচেতনতা এবং সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং স্বাস্থ্য খাতে GBV প্রতিক্রিয়ায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে, যা লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলায় কার্যকর অবদান রাখবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews