1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কয়লা ব্যবসার নামে প্রতারণার অভিযোগ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার যশোর ডিবি পুলিশের

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

কয়লা ব্যবসার নামে প্রতারণার অভিযোগ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার যশোর ডিবি পুলিশের

শহিদ জয়, যশোর অফিস :

কয়লা ব্যবসার নামে প্রতারণার অভিযোগ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। শুক্রবার গভীর রাত ঝালকাঠি জেলার রাজাপুর ও যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

যশোর ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে,ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের আব্দুল মালেক খানের ছেলে কালাম খান, ভান্ডরিয়া উপজেলার উত্তর শিয়ালকাটি গ্রামের মৃত লেহাজ উদ্দিন হাওলাদারের ছেলে নাসির উদ্দিন, খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম ও জালাল উদ্দিনের ছেলে আক্তারুজ্জামান।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান,গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইছামতশেরপুর এসবি ইট ভাটা কর্তৃপক্ষ কয়লা কেনারৎজন্য যশোরের মেসার্স খান এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে।

এরপর গত ১৯ মার্চ ভাটা মালিক সাজু প্রধান‌ও ম্যানেজার টুলু মিয়া কয়লা নিতে যশোরে আসেন। আসামিরা তাদের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার একটি কয়লা ডিপোতে নিয়ে যায়। এবং ৫টি ট্রাকে ১১৯ টন কয়লা লোড করে স্কেলের কাজ শেষ করে। এরপর কয়লার মূল্য ২০ লাখ ১১ হাজার ১০০ টাকা দাবি করে।

তাৎক্ষণিক আসামিদের মেসার্স খান এন্টারপ্রাইজ নামীয় দুটি একাউন্টে ১৭ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। কয়লা পৌঁছানোর পর বাকী টাকা দেওয়ার কথা হয়। কিন্তু তারা কয়লা না পাঠিয়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে এবং নিজেদের মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে ভাটার ম্যানেজার টুলু মিয়া গতকাল মামলা করেন।

এরপর ডিবির একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে আসামি কালাম খান ও নাসির উদ্দিন নামে দুই প্রতারককে ঝালকাঠির রাজাপুর থেকে গ্রেফতার করে। এরপর তাদের দেয়া তথ্য মতে আজ ভোরে যশোরের কেশবপুর থেকে আসামি মনিরুল ইসলাম ও আক্তারুজ্জামানকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের নামে ঢাকা, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, বরিশালে ১২টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে জানিয়েছেন ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews