1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

মুক্তেশ্বরী দখল স্বীকার আদ্-দ্বীনের, সেতু ও প্রাচীর সরাতে রাজি

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মুক্তেশ্বরী দখল স্বীকার আদ্-দ্বীনের, সেতু ও প্রাচীর সরাতে রাজি

যশোর অফিস :

যশোর শহরের পুলেরহাটে মুক্তেশ্বরী নদীর ওপর গড়ে ওঠা আদ্-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশেষে স্বীকার করেছে, তারা নদী দখল করেই স্থাপনা নির্মাণ করেছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেয়া নোটিশের পর প্রতিষ্ঠানটি নিজ খরচে সেতু ও সীমানা প্রাচীর সরিয়ে নেওয়ার সম্মতি জানিয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, সিএস ম্যাপ অনুযায়ী আদ্-দ্বীন হাসপাতাল নদীর খাস জমিতে প্রায় ৬১ শতক জায়গা দখল করেছে। যাতায়াত সুবিধার জন্য নদীর ওপর কংক্রিটের খুঁটির ওপর লোহার সেতু নির্মাণ করায় নদীটি মৃতপ্রায় অবস্থায় পৌঁছায় এবং শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আদ্-দ্বীন উইমেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি ২০০৫ সালে নির্মিত হলেও অনুমতি নেওয়া হয়নি, তারা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির পরিচালক দাবি করেছেন, তারা পূর্বে অন্য জায়গার বিনিময়ে বর্তমান জমি পেয়েছেন এবং জানতেন না এটি খাস জমি। বর্তমানে তারা আইনসম্মত একটি পরিবেশবান্ধব স্থায়ী সেতু নির্মাণের অনুমতিও চেয়েছেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানিয়েছেন, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে অপসারণ প্রক্রিয়া শুরু হবে এবং যেহেতু আদ্-দ্বীন নিজ খরচে এসব স্থাপনা সরাচ্ছে, তাই পাউবোর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews