যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাইসাইকেলে হাওয়া দেওয়াকে কেন্দ্র করে চেঁচোখোলা গ্রামের রবিউল ইসলামের ছেলে রুহুল আমিনের সঙ্গে দোহাকুলা গ্রামের আছির উদ্দিনের ছেলে ইশারত (৪৫)এর মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে রুহুল ইট দিয়ে ইশারতের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত ইশারতকে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এই ঘটনায় উভয় পক্ষের দুজনই কিছুটা আঘাতপ্রাপ্ত হন।
খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Leave a Reply