1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোরে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর একদিবসীয় শিক্ষা শিবির। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার প্রাচ্যসংঘ ওবায়দুলবারী হলে এ শিবিরের আয়োজন করে পেশাজীবী পরিষদ, যশোর।

শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল। তিনি বলেন, “জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে।

চাঁদাবাজ, পেশিশক্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে মানুষ আমাদের দলে ভরসা রাখছে।” তিনি আরও বলেন, “স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনীতির জন্য আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতকে ভোট দিতে চায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. গোলাম কুদ্দুস।

বক্তব্য রাখেন জি এম আবু ফয়সাল, গাউসুল আযম, মাওলানা সফিকুর রহমান, সৈয়দ শামসুল ইসলাম, ডা. শরিফুজ্জামান রন্জু, ইকবাল হোসেন ও মাস্টার জাকির হোসেন প্রমুখ।

জেলা আমীর আরও বলেন, “জামায়াতের জনপ্রিয়তা দেখে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।”

শিক্ষা শিবিরে যশোর পেশাজীবী থানার ২৩টি ওয়ার্ডের দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews