যশোরের অভয়নগরে দুটি হাতবোমাসহ তছির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তছির উদ্দিন একই গ্রামের মৃত নওশেদ আলীর ছেলে ও একাধিক মামলার পলাতক আসামি গোফরানের পিতা।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, একাধিক মামলার পলাতক আসামি সন্ত্রাসী গোফরানের ভয় দেখিয়ে তার পিতা এলাকায় চাঁদাবাজি করছেন, এমন অভিযোগ পাওয়া যায়।রবিবার রাত আনুমানিক সোয়া ১টায় তছির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির রান্নাঘর থেকে কালো টেপে মোড়ানো দুটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান কালের কণ্ঠকে বলেন, ‘হাতবোমাসহ আটক তছির উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ’ 
সুত্র কালের কন্ঠ
Leave a Reply