1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে রূপদিয়ায় ১৪টি বাড়িতে হামলা ও লুটপাট: সন্দেহভাজন দুই আসামি আটক

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে রূপদিয়ায় ১৪টি বাড়িতে হামলা ও লুটপাট: সন্দেহভাজন দুই আসামি আটক

যশোর অফিস :

যশোর সদর উপজেলার রূপদিয়া মধ্য পাড়ায় ১৪টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন দুই আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রূপদিয়া খান পাড়ার গোলাম রসুল খানের ছেলে রাসেল খান (৩০) এবং মৃত বাবর আলী খানের ছেলে নাহিদ খান (২২)।

গত ১৩ এপ্রিল সকালে রূপদিয়া মধ্য পাড়ার মোহাম্মদ চান্দুর ছেলে মিলন হোসেন ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন খবির খান (৬৫), জাহিদ খান (৩৫), আলী খান (৩৮), আসলাম খান (৪২), রমজান আলী (২৫), সাদ্দাম হোসেন (৩০) ও জুবায়ের হোসেন (৩০)।

মিলন হোসেনের অভিযোগে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে তাদের জমিতে বসবাস করে আসছেন। উল্লেখিত আসামিরা চিহ্নিত সন্ত্রাসী এবং জমি নিয়ে পূর্ব থেকে দ্বন্দ্ব চলছিল। ১৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আসামিরা লোহার রড, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িঘরে হামলা চালায়।

তারা পর্যায়ক্রমে ১৪টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং সোনার গহনা ও নগদ টাকা লুট করে নেন। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়। প্রতিবেশী সালমা খাতুন, রাজিয়া, ইসমাইল, প্রিয়া, সুফিয়া ও আনছারের ঘর থেকেও মূল্যবান সামগ্রী লুট করা হয়।

বাধা দেওয়ায় মিলন হোসেন, তার মা ফতেমা বেগম ও অন্যান্য প্রতিবেশীদের মারপিট করা হয়।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই শাহীনুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১২টা ও বৃহস্পতিবার ভোরে রূপদিয়া খান পাড়া থেকে দুই আসামিকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্ষতিগ্রস্তরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews