1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে ডাকাতির প্রস্তুতি মামলায় প্রাইভেটকার চালকের ২ দিনের রিমান্ড যশোর পারুল খাতুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যশোরে ডাকাতির প্রস্তুতি মামলায় প্রাইভেটকার চালকের ২ দিনের রিমান্ড যশোর পারুল খাতুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

যশোর অফিস :

যশোর শহরতলীর শেখহাটি আদর্শ পাড়া থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক প্রাইভেটকার চালক সুলতান মুন্সির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আটক অপর আসামি পারুল খাতুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহতম আলী আসামিদের রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিরা হলেন, শহরতলীর শেখহাটি আদর্শ পাড়ার প্রফেসর সাঈদের বাড়িতে ভাড়াটিয়া কামরুল ইসলামের স্ত্রী পারুল খাতুন এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের আলম মুন্সির ছেলে ও প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-২৯-৬৬২৭) চালক সুলতান মুন্সি।

মামলার এজাহারে জানা যায়, গত ১১ এপ্রিল বিকেলে যশোর কোতোয়ালি থানা পুলিশ শেখহাটি আদর্শ পাড়ার একটি বাড়ির নিচতলার ভাড়াটিয়া কামরুল ইসলামের বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুল, পিচ্চি রাজা ও আরও ৪-৫ জন পালিয়ে যায়। এসময় পুলিশ পারুল খাতুন ও সুলতান মুন্সিকে আটক করে।

আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ বিভিন্ন গাড়ির নম্বরপ্লেট, ধারালো দা, হাসুয়া, কালো স্কুল ব্যাগ, দুটি শাবল, একটি হাইড্রোলিক কার্টার মেশিন, কার্টার প্লাস, বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি, টর্চলাইট, দুটি ক্যানন ক্যামেরা, স্ক্রু ড্রাইভার, চাবির গোছা এবং দুটি এনআইডি কার্ড উদ্ধার করে।

পুলিশের ধারণা, কামরুল ও তার সহযোগীরা বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে বেড়াতো। এ ঘটনার পর এসআই মিনারা আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় মোট চারজনের নাম উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর আটক দুইজনকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সুলতান মুন্সির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পারুল খাতুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews