1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ,কলেজছাত্র স্বপ্নীল আটক

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ,কলেজছাত্র স্বপ্নীল আটক

যশোর অফিস :

যশোরে প্রেমের সম্পর্ক গড়ে মিথ্যা কথা বলে বাড়িতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যশোর এমএম কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আফনান তাহসিন স্বপ্নীল (২০) কে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে যশোর শহরের শিল্পকলা একাডেমীর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক স্বপ্নীল যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আছড়া গ্রামের বাসিন্দা এবং আজমত আলীর ছেলে।ভুক্তভোগী তরুণী যশোর এমএম কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গার জীবননগর এলাকার বাসিন্দা এবং লেখাপড়ার কারণে যশোর শহরের একটি মেসে থাকেন।

মামলায় উল্লেখ করা হয়, কলেজে পড়ালেখার সূত্রে স্বপ্নীলের সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ এপ্রিল রাতে স্বপ্নীল ফোন করে জানায়, তার মা অসুস্থ এবং বাড়িতে দেখার মতো কেউ নেই তরুণীকে তার বাড়িতে যেতে অনুরোধ করে। মানবিক কারণে তিনি পরদিন সকালে ট্রেনে করে বেনাপোলে স্বপ্নীলের বাড়িতে যান।

বাড়িতে গিয়ে দেখেন, তার মা কিছুটা অসুস্থ। ওইদিন রাত ১১টার দিকে স্বপ্নীল তাকে কৌশলে রুমে নিয়ে গিয়ে দু’দফা ধর্ষণ করে। পরদিন সকালে স্বপ্নীলের মাকে জানালে তিনি মান-সম্মানের কথা বলে ঘটনা চেপে যেতে বলেন এবং জানান,যেহেতু বিয়ে হবে, তাই কাউকে কিছু বলার দরকার নেই।

এরপর ১০ এপ্রিল স্বপ্নীল ক্ষমা চাওয়ার কথা বলে তাকে আবার নিজের রুমে ডেকে নেয় এবং জানায়, পূর্বের ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে কাউকে বললে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে।

এরপর ফের একবার তাকে ধর্ষণ করা হয়।ভুক্তভোগী তরুণী জানান,১৫ এপ্রিল তিনি স্বপ্নীলের মেসে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন। এ সময় স্বপ্নীল তাকে মেস মালিকসহ অন্যান্যদের সামনে মারধর করে তাড়িয়ে দেন। এরপর তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে আফনান তাহসিন স্বপ্নীলকে আটক করা হয়। আটক স্বপ্নীলকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews