1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

রাইটস যশোরের উদ্যোগে হাফওয়ে হোমের জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

রাইটস যশোরের উদ্যোগে হাফওয়ে হোমের
জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোর অফিস :

মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেনাপোলে অবস্থিত হাফ ওয়ে হোমের জেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের পরিচালক (কর্মসুচি) প্রদীপ দত্ত।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব যশোর এর সাধারন সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাকির হোসেন,

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আনিছুর রহমান, সদর কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন,জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ পরিচালক আবুল হোসেন,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন,জেলা কর্মসংস্থাান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান,সাংবাদিক নূর ইসলাম প্রমুখ।

আইওএম ও কোইকার আর্থিক সহযোগিতায় পরিচালিত বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত কর্মসুচি শীর্ষক প্রকল্পের আওতায় বেনাপোল হাফওয়ে হোম এর পক্ষ থেকে সভাটির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার তার বক্তৃতায় বলে,

প্রত্যাগত সারভাইভারদের সুরক্ষা সেবা নিশ্চিত করনে উদ্যোগটি মহৎ। জেলা প্রশাসন এই হোমের সার্বিক সহযোগিতা দিতে বদ্ধপরিকর। তিনি আশা করেন এই সভার মাধ্যমে সারভাইভারদের আবাসন,

চিকিৎসা ও মনোসামাজিক সহায়তাসহ সরকারী ও বেসরকারী যাবতীয় পরিসেবা প্রাপ্তিতে অনন্য ভূমিকা রাখবে। সভায় সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন রাইটস যশোরের উপ-পরিচালক (কর্মসুচি) এস এম আজহারুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews