1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

জামায়াতকে হেয় প্রতিপন্ন করতে যশোরে ১৪টি ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

জামায়াতকে হেয় প্রতিপন্ন করতে যশোরে ১৪টি ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ

যশোর অফিস :

যশোরের রূপদিয়ায় অন্যের জমিতে গড়ে তোলা ১৪টি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, ঘটনাটি জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপপ্রচারের অংশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, গত ১৩ এপ্রিল রূপদিয়া মধ্যপাড়ায় ১৪টি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক গণমাধ্যম জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে। অথচ মূল অভিযুক্ত খবির খান জামায়াতের কোনো দায়িত্বশীল ব্যক্তি নন।

তিনি দাবি করেন, ঘটনাটি একটি পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সংঘটিত হয়েছে এবং এতে জামায়াতের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। একটি মহল পরিকল্পিতভাবে জামায়াতকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর ১৫ এপ্রিল জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

তারা প্রশাসন ও গণমাধ্যমের কাছে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী,

সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূরী আলী মামুন, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম ও আলমগীর হোসেনসহ স্থানীয় নেতারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews