1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি বিপ্লব র‌্যাবের অভিযানে গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি বিপ্লব র‌্যাবের অভিযানে গ্রেফতার

শহিদ জয়, যশোর অফিস :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, যশোরের একটি সফল অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি মো. বিপ্লব হোসেন ওরফে বাবু (৪৩) গ্রেফতার হয়েছেন।

র‌্যাব এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল রাত সোয়া নয়টার দিকে যশোর শহরের কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিপ্লব হোসেনের বাড়ি যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকায়। তার পিতার নাম ফারুক হোসেন ওরফে শিরু।

র‌্যাব জানায়, বিপ্লব হোসেন দীর্ঘদিন ধরে যশোরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ২০১৭ সালে ১২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন তিনি। ওই মামলায় ১১ মাস জেল খাটার পর জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত তাকে ঘটনার প্রমাণসাপেক্ষে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

পলাতক থাকাকালে বিপ্লব দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানায় র‌্যাব। অবশেষে র‌্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত বিপ্লব হোসেনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা এবং একটি মারামারির মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।গ্রেফতারের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews