1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ছেলের লাশ দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত

  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় ছেলের মরাদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৃদ্ধপিতা জামাল হোসেন (৬৮)। শনিবার সকাল সাড়ে আটটার দিকে যশোরের ঝিকরগাছার গদখালি সড়ক দিয়ে একটি ভ্যানযোগ পরিবারসহ নিয়ে জামাল হোসেন তার ছেলের মৃত্যু খবর পেয়ে লাশ দেখতে যাচ্ছিলেন। এ সময় তিনি ঝিকরগাছার গদখালী বাজারে দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যসহ তিনি আহত হন। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।
নিহত জামাল হোসেন বেনাপোলের কাগজপুকুর গ্রামের বাসিন্দা। নিহত পরিবারের পক্ষ থেকে জানা যায়, জামাল হোসেনের বড় ছেলে জিয়ার শ্বশুর বাড়ি ঝিকরগাছার নোয়ালি গ্রামে। জিয়া সেখানে পরিবারসহ বসবাস করতেন। গতরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জিয়া।

ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে পিতা জামাল হোসেন পরিবারের অন্য সদস্যদের নিয়ে তার মরাদেহ দেখার জন্য বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে রওনা হন। পথিমধ্যে গদখালী বাজারে কামরুলের দোকানের সামনে ভ্যানটি আসলে একটি বিড়াল দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এবং ভ্যানটি রাস্তার ওপর উল্টে পড়ে যায়। এতে জামাল হোসেন মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তার সাথে থাকা অন্য লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews