যশোরে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ী বিষের যাবজ্জীবন
যশোর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের ইকবাল বিষেকে হেরোইন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ রায় দেন।
২০১৬ সালের ৯ ডিসেম্বর কোতোয়ালি থানা পুলিশ তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। বর্তমানে সে পলাতক রয়েছে।

Leave a Reply