1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পা কেটে ফেলেও ফেরানো গেল না আকবরকে

  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরের ১৮ তারিখে আকবরের পায়ের গোড়ালির কিছু অংশ কাটা হয়। এরপর মাংস অল্প অল্প করে কেটে পচন রোধের চেষ্টা করা হচ্ছিল। পচন ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলা হয়েছিল।

গত ১৯ সেপ্টেম্বর কালের কণ্ঠকে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানিয়েছিলেন, ‘পচন ধরায় পায়ের গোড়ালির কিছু কিছু অংশ অস্ত্রোপচার করে কেটে ফেলা হচ্ছে।

এর এক মাস পর ১৭ অক্টোবর কালের কণ্ঠকে কানিজ ফাতেমা জানান, গোড়ালির মাংস কেটে কেটে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। সেটা সম্ভব হচ্ছিল না যখন, তখন টিস্যু প্রতিস্থাপনের মাধ্যমেও চেষ্টা করা হয়।

কানিজ ফাতেমা বলছিলেন, ‘আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম। পরে একটি টেলিভিশন চ্যানেলের সহযোগিতায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয় উনাকে। এখানেই পা কেটে ফেলা হয়। ’

আকবর ভারতেও চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে ভালো হয়ে ফিরেওছিলেন। মাঝখানে হাঁটতে পারছিলেন না। তারপর ক্র্যাচে ভর করে হেঁটে বেড়াচ্ছিলেন। আকস্মিক এমন অবস্থার কারণ সম্পর্কে কানিজ ফাতেমা বলেন, ‘কেন এমন হলো বুঝতে পারছি না। ওষুধও চলছিল। তবে চিকিৎসকরা মনে করছেন ডায়াবেটিসের কারণে এমন ঘটনা দ্রুত ঘটেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি। ’

এর আগেও আকবর ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সে সময় অভিনেতা ডিপজলের সহায়তায় ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন।

রাজধানীর বেটার লাইফ হাসপাতালে আকবরের পা কেটে ফেলা হয়েছিল। এরপর বাসায় ফিরে গিয়েছিলেন। কিন্তু পরে জটিলতা দেখা দিলে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয় আকবরকে। ৫ নভেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সে সময় ডাক্তাররা জানান, যেকোনো সময় লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে তাকে। এ জন্য স্ত্রী কানিজ ফাতেমার একটি স্বাক্ষর নিয়েছেন।

এর দুই দিন পরেই আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সেখান থেকে ফিরলেন না ‘তোমার হাত পাখার বাতাসে’ খ্যাত গায়ক আকবর। স্ত্রী ও কন্যা অথৈকে রেখে না-ফেরার দেশে পাড়ি দিলেন এই গায়ক। রবিবার বিকেল ৩টা ৫ মিনিটে মারা যান ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews