ভাড়ায় চালানোর কথা বলে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শহরের খড়কী শাহ আব্দুল করিম রোডের পলাশ আলী খান (৪৯) মামলাটি করেন।
আসামি করা হয়েছে খোলাডাঙ্গা এলাকার আবু তাহের (৩৪) নামে এক যুবককে। এজাহারে বলা হয়, গত ১২ এপ্রিল তাহের ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফেরত দেননি।
ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাহেরের কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন মালিক পলাশ আলী খান।

Leave a Reply