যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাস ড্রাইভার গোলাম মোস্তফা লাল্টু (৪৭) মারধরের শিকার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত
১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে ঘুমানোকে কেন্দ্র করে মাইক্রোবাস ড্রাইভার সোহাগ ও আনোয়ার হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তারা লাল্টুকে মারধর করে গুরুতর আহত করেন।আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক জানান, লাল্টুর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Leave a Reply