যশোর শহরতলীর মুড়লি মোড়ে আকিজউদ্দিন পাম্পের পাশে একটি মার্কেটে নাইটগার্ড মমিন উদ্দিন (৫৫) কে ছুরিকাঘাত করে আহত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মমিন সদর উপজেলার পুলেরহাট পশ্চিম তসবিডাঙ্গা গ্রামের বাসিন্দা।
তিনি জানান,রাতের ডিউটিতে থাকার সময় ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিল। কারণ জানতে চাইলে তারা প্রথমে বাঁশ দিয়ে মারধর করে, পরে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।চিকিৎসক ঈমন হোসেন জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

Leave a Reply