1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চৌগাছা এক বোঁটায় ৩০ লাউ,দেখতে উৎসুক মানুষের ভিড়

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছা এক বোঁটায় ৩০ লাউ,দেখতে উৎসুক মানুষের ভিড়

যশোর অফিস :

বাঙালির খাবারের তালিকায় লাউয়ের কদর অন্যতম। আর মাচায় লাউ ঝুলবে সারিসারি এটাই স্বাভাবিক। কিন্তু এক থোকায় ৩০টি লাউ ধরবে, এটাতো অস্বাভাবিক!

তবে এমন ঘটনা অবিশ্বাস্য হলেও একটি লাউগাছের একটি থোকায় (গাছের শাখার সংযোগস্থল) ৩০টি লাউ ধরেছে। ওই লাউ গাছে এই অস্বাভাবিক লাউ ধরার ঘটনা দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন।

যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম ওসমান আলীর বাড়িতে এমন ঘটনা ঘটেছে।

সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বড় লাউ মাচায় একটি থোকায় ৩০টির মতো লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউ ওজন ৩০০ গ্রামের মতো। বাকিগুলো ১০০ গ্রামের মতো ওজন হবে। এগুলো বড় হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
ওসমান আলী বলেন, বাড়ি থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করি।

প্রথম থেকে গাছে ভালোই বড় বড় লাউ ধরে। কিছু লাউ খাওয়া হয়। এবং কিছু লাউ প্রতিবেশিদের দেয়া হয়। কয়েক দিন আগে হঠাৎ একই থোকায় কয়েকটি লাউ ধরেছে। কিছুটা অবাক হয়। কিছু দিন যেতে না যেতে দেখি একই বোটায় (গাছের শাখার সংযোগ স্থল) ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে ৩০টির মতো লাউ একই স্থানে ধরেছে।

সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর সবার কানে কানে হলে বিভিন্ন স্থান থেকে মানুষ এসব লাউ দেখতে আসছেন।’

তার ভাই লোকমান হোসেন বলেন,জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। একটি বোটায় একসঙ্গে ৩০টি লাউ। এটা আমার কাছে আশ্চর্য ঘটনা মনে হয়েছে।’

খবর শুনে চৌগাছা থেকে লাউ দেখতে যান সাগর নামে এক যুবক। তিনি বলেন, খবর শুনে আমি লাউ দেখতে আসলাম। আমি দেখে তো অবাক হয়ে গেছি। লাউয়ের একটি থোকায় ৩০টি লাউ, এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

জানতে চাইলে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন,এমন ঘটনা আমার চাকরি জীবনে প্রথম। তবে হতে পারে এক বোটা থেকে অনেকগুলো ফুল হয়েছে এবং সেগুলো সঠিক পরাগায়ন হওয়ায় এ লাউ হয়েছে। তবে আমরা এর সঠিক বৈজ্ঞানিক ব্যাখা খুঁজছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews