1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ছয় জুয়াড়িকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ছয় জুয়াড়িকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

যশোর অফিস :

আইপিএল, বিপিএল, সিপিএলসহ বিভিন্ন অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক সেই ছয় জুয়াড়িকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে রয়েছে জেলার শীর্ষ পর্যায়ের এক জামায়াত নেতা শার্শা উপজেলার বাগুরী গ্রামের মাহাবুবুর রহমান মাসুম ও জামাতা ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাজমুল ওয়াহিদ মিল্লাত।

পুলিশের চাওয়া পঁাচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রিমান্ড না মঞ্জুর করে তাদেরকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

অপর আসামিরা হলেন, ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আব্দুর রাজ্জাকের আরেক ছেলে নাজমুল শাহাদৎ, সাতক্ষীরা জেলা সদর উপজেলার আমতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম, একই গ্রামের মনিরুল হুদার ছেলে মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের আলমগীরের ছেলে তারেক রহমান।

ডিবি জানায়, গত ২৭ মার্চ যশোরের ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মধ্যরাতে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজের আলী মোড়ের আব্দুল মান্নানের বাড়ির দুইতলার ফ্লাট থেকে তাদেরকে আটক করা করে।

একই সাথে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জুয়ার কাজে ব্যবহৃত ৫টি ল্যাপটপ, ১০ টি মোবাইল ফোন, দুইটি ট্যাব, তিনটি হার্ডডিস্ক,৩০ টি মোবাইল সিম, বিকাশের এজেন্ট একাউন্টে থাকা দুইলাখ ৬৩ হাজার টাকা।

ডিবি জানায়, আটককৃতরা ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে জুয়া খেলার আয়োজন করে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে লোভনীয় প্রচারণা চালানো তাদের পেশা।

এক্ষেত্রে তারা একাধিক আইডি ব্যবহার করে। অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জনের লোভ দেখিয়ে যুবসমাজকে অনলাইন বেটিং-এ আসক্ত করে তারা।

এদিকে, অপর একটি সূত্র জানায় জামায়াত নেতার ছেলে ও জামাই প্রকাশ্যেই এসব অপকর্মে লিপ্ত ছিলেন। ওই নেতর রাজনৈতিক পরিচয় তারা ঢাল হিসেবে ব্যবহার করে নানা অপকর্ম করে বেরাতেন। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews