1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর সাব রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, সন্দেহের তালিকায় দুইজন

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

যশোর সাব রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, সন্দেহের তালিকায় দুইজন

যশোর অফিস :

জমি রেজিস্ট্রির নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের গরীব শাহ সড়ক সংলগ্ন কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর শাখার সহকারী পরিচালক আল আমিন। তিনি জানান, জমি রেজিস্ট্রেশন কার্যক্রমে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে আল আমিন বলেন,”সাব রেজিস্ট্রার অফিসের পেশকার ভৈরব চক্রবর্তী ও টাইপিস্ট আসমা খাতুনের কিছু কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে।

বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অভিযানকালে কাউকে আটক করা হয়নি। অভিযান শেষে কোনো আলামত জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews