1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ দশ লাখ টাকার মাছের ক্ষতি

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

যশোরে মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ দশ লাখ টাকার মাছের ক্ষতি

যশোর অফিস :

পূর্ব শত্রুতার জের ধরে একটি মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করে দশ লাখ টাকার মাছের ক্ষতি করেছে। গত ১৩ এপ্রিল রাতে সদর উপজেলার হামিদপুর গ্রামে এই ঘটনার পরে ভুক্তভোগী শরীফ মোহাম্মদ মিঠু বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, হামিদপুর গ্রামের আসাদুজ্জামানের দুই ছেলে আরমান হোসেন ও আফরুজ্জামান আফরু।

বাদী যশোর শহরের পূর্ব বারান্দী সরদারপাড়ার বাসিন্দা। তিনি অভিযোগে বলেছেন, একই উপজেলার হামিদপুর-কচুয়ার মাঠে সাড়ে আট বিঘা জমির উপরে দুথটি মাছের ঘের রয়েছে। প্রায় ১৫ বছর পূর্বে অভিযুক্ত আরমান হোসেনের কাছে বাদীর মাছের ঘেরটি প্রতি বছরে দুই লাখ ২০ হাজার টাকা চুক্তিতে লিজ দেয়া হয়।

ওই সময় বছর দুইয়েক লিজের টাকা দিলেও প্রায় একযুগ ধরে টাকা না দিয়ে জোর পূর্বক জবরদখল করে মাছের চাখ করে আসছিলো বিবাদীরা। ২০০২৪ সালের মাঝামাঝি সময়ে ঘের মালিক এই ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেন। থানার এএসআই টমাস মন্ডল উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনার মাধ্যমে ঘেরটি বাদীকে দখল ফেরৎ দেয়া হয়।

তবে ওই সময়ে প্রায় একযুগের লিজের টাকা দাবি করা হলে ঘের মালিক শরীফ মোহাম্মদ মিঠুকে খুনজখমসহ বিভিন্ন ধরণের হুমকি দেয় বিবাদীরা। কিন্তু নিজের ঘেরে বর্তমানে বাদী মাছের চাষ করছিলেন। ওই দুথটি ঘেরে প্রায় দশ লাখ টাকার মাছ ছিলো। গত ১৩ এপ্রিল সন্ধ্যায় ঘের থেকে বাড়িতে আসেন বাদী মিঠু।

আসার সময়ে বিবাদীরা রাস্তা থেকে দেখেন। কিছুক্ষণ পরই বিবাদীরা সেই ঘেরে গিয়ে গ্যাস ট্যাবলেট (বিষ) দেয় বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন বাদী। পরদিন সকালে ঘেরে গিয়ে দেখেন দশ ঠাকা টাকার মাছ মরে ভেসে আছে। বিষয়টি স্থানীয়দের জানিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে এই ব্যাপারে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।

উল্লেখ্য অভিযুক্ত আরমানের বিরুদ্ধে এর আগে কচুয়া গ্রামের সাইলাম হত্যা এবং আফরুজ্জামানের বিরুদ্ধে স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর রশীদ হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews